ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময়
  • রোজা রাখা হলো না দুই বোনের, সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু

    রোজা রাখা হলো না দুই বোনের, সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে জমিলা খাতুন (৬৫) ও হেনা বেগম (৬০) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। 

    বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোররাতে উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের লাপাং গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জমিলা ওই ইউনিয়নের লাপাং গ্রামের হাশেম মিয়ার স্ত্রী এবং হেনা নবীপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।

    নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, রোজা রাখার জন্য সাহরির খাবার রান্না করতে ভোররাতে রান্না ঘরে যান দুই বোন জমিলা ও হেনা। গ্যাস সিলিন্ডারের পাইপটি লিকেজ থাকায় পুরো ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। এর ফলে চুলায় আগুন ধরানোর সঙ্গে সঙ্গে সিলিন্ডার বিস্ফোরণ হয়। 

    এতে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন দুই বোন। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে জমিলা খাতুন মারা যান। এরপর উন্নত চিকিৎসার জন্য হেনাকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ