ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • আমতলীতে অটোরিকশা চুরির সময় ২ চোর আটক

    আমতলীতে অটোরিকশা চুরির সময় ২ চোর আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় অটোচালকরা চোর চক্রের ২ সদস্যকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন।
     
    স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী পৌরসভার ফায়ার সার্ভিস সলগ্ন সড়ক ও চাওড়া ইউনিয়নের সাহেব বাড়ী সড়ক থেকে চোর চক্রকে আটক করে স্থানীয় জনসাধারন।

    জানা গেছে, পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার মো. সরোয়ার (৩৫) ও মো. বাচ্চু মিয়া (৩০), আমতলীর অটোচালক আলমগীর মিয়ার অটোর যাত্রী হয়ে আমতলী নুতনবাজার বাধঘাট থেকে আমড়াগাছিয়া বাজার সলগ্ন সড়কে পৌছে অটোচালককে ডিবি পুলিশের ভয় দেখিয়ে গাড়ী থেকে ফেলে দিয়ে অটো নিয়ে চলে যায় সরোয়ার (৩৫) আর ওখান থেকে নেমে থেকে যায় চোর বাচ্চু (৩০)। অটোচালক আলমগীর এ ঘটনা যান্ত্রিকযান ত্রি -হুইলার  শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জহিরুল ইসলাম খোকন মৃধাকে জানালে অন্যান্য চালকরা একত্রে সবাই মিলে অটোসহ সরোয়ারকে সাহেব বাড়ী সড়ক থেকে আটক করে আমতলী ত্রি-হুইলার শ্রমিক ইউনিয়নে নিয়ে আসেন। অপর চোর বাচ্ছুকে আটোচালকরা আমতলী ফায়ার সার্ভিস ষ্টেশন এলাকা থেকে আটক করে আমতলী ত্রি হুইলার শ্রমিক ইউনিয়ন অফিসে নিয়ে আসেন।

    বরগুনা জেলা যান্ত্রিকযান ত্রি- হুইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জহিরুল ইসলাম খোকন মৃধা এবিষয়টি জানিয়ে আমতলী থানা পুলিশে খবর দিলে থানার এস আই বারেক মিয়া চোর সরোয়ার ও বাচ্চুকে থানায় নিয়ে আসেন।

    আমতলী থানার অফিসার ইনচার্জ একে এম মিজানু রহমান বলেন,  আটকৃত দুই অটো চোরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ