ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • মঠবাড়িয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

    মঠবাড়িয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এবারের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে অবিসংবাদিত এ নেতার জন্মদিন উযাপনে  “মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী”  নামে ৭ দিনের একটি মেলারও আয়োজন করেছে উপজেলা প্রশাসন। মেলাটি চলবে ২৩ মার্চ পর্যন্ত। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সকাল ১০ টায় আলোচানা সভা, সকাল ১১ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    আলোচন সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, সহকারি কমিশণার (ভূমি) শাখাওয়াত জামিল সৈকত, উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা আ‘লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. এমাদুল হক খান, বীর মুক্তিযোদ্ধা মো. বাচ্চু আকন প্রমূখ।

    উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি যথাযোগ্য মর্যদায় পালন করেছে। দুপুরে হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয় এবং বঙ্গবন্ধুর রূহের মাগফেরাত কামনায় ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মুনাজাত ও প্রার্থণা করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ