ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময়
  • সুন্দরগঞ্জে লেবুকে সাধারণ সম্পাদক নির্বাচনের দাবিতে মিছিল

    সুন্দরগঞ্জে লেবুকে সাধারণ সম্পাদক নির্বাচনের দাবিতে মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ২৪ মার্চ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সম্মেলন। কাউন্সিল সম্মেলনে উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবুকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচনের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে আ’লীগ এবং তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় মেডিকেল মোড় হতে একটি  মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতা-কর্মীরা।

    পরে বঙ্গবন্ধু মুর‌্যাল চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন, বেলকা ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজি, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক পৌর কাউন্সিলর ও আ’লীগ কর্মী সাজু সরদার, পৌর ছাত্রলীগ আহবায়ক খন্দকার মাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সদস্য বাবলু মন্ডল, মিঠু মিয়া প্রমূখ। বক্তাগণ বলেন, লেবু বর্তমানে উপজেলা আ’লীগের অহংকার। তিনি উপজেলা চেয়ারম্যান নিবার্চনের পর থেকে দলকে সুসংগঠিত করে আসছে। দলীয় সকল কর্মকান্ডে সে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। এছাড়া দলকে সঠিকভাবে পরিচালনার জন্য অঞ্চল ভিত্তিক হিসেবে লেবুকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচনের দাবি জানান তারা। উদীয়মান তরুন নেতা হিসেবে লেবুকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় তৃণমুল নেতাকর্মীরা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ