ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • পাথরঘাটায় নিষিদ্ধ হাঙ্গরসহ আটক ২

    পাথরঘাটায় নিষিদ্ধ হাঙ্গরসহ আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় নিষিদ্ধ ৪০০ কেজি হাঙ্গরসহ দুই ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। বুধবার রাত ১১টার দিকে উপজেলার তালতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে হাঙ্গরসহ তাদের আটক করা হয়।

    কোস্টগার্ড প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার তালতলা বাসস্ট্যান্ড থেকে একটি পণ্যবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০০ কেজি নিষিদ্ধ হাঙ্গর মাছসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত দু’জনের বাড়ি পাথরঘাটায়। তারা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে সাধারণ শ্রমিকের কাজ করেন।

    পাথরঘাটায় জেলেদের কাজ থেকে কলাপাড়ার মহিপুর বাজারের একজন মৎস্য ব্যবসায়ী নিষিদ্ধ হাঙ্গর ক্রয় করে রুহুল আমিন (২৫) ও জান্নাতুল (৩০) নামে দুই শ্রমিককে পরিবহনের দায়িত্ব দেয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং বন বিভাগের স্থানীয় রেঞ্জ কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  আটককৃত দুজনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আর জব্দকৃত হাঙ্গর মাছগুলো মাটিচাপা দেওয়া হয়।

    এসব তথ্য নিশ্চিত করেছেন পাথরঘাটার বিসিজি স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ