ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ভাণ্ডারিয়ায় মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদ্যাপনে প্রস্তুতি সভা

    ভাণ্ডারিয়ায় মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদ্যাপনে প্রস্তুতি সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তী উপলক্ষে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদ্যাপনে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

    বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও পরিষদের যৌথ উদ্যোগে খন্দকার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অডিটরিয়ামে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা,মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার,জাতীয় পার্টি- জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার,আওয়ামী লীগের উপজেলা সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম, প্রথধমিক শিক্ষা অফিসার মো. নাসীর উদ্দিন খলিফা, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু প্রমুখ।

    এ সময় সরকারি, বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সভায় দিবসটি যথাযথ মর্যাদায় উদ্যাপন উপলক্ষে সরকারি নির্দেশনার সাথে সমন্বয় রেখে এবং স্থানীয়দের মতামতের ভিত্তিতে গৃহীত বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের জন্য কমিটি, উপ-কমিটি গঠন করা হয়।

    এদিকে সকালে একই সভাকক্ষে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ২৬ মার্চ এবং  বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে পৃথক এক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ