ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • আগৈলঝাড়ায় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

     আগৈলঝাড়ায় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় গোসল করতে গিয়ে ষষ্ঠ শ্রেনীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও নিহত স্কুল ছাত্রের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল­শ্রী গ্রামের কালু ফকিরের ছেলে ও বিএইচপি একাডেমীর ষষ্ঠ শ্রেনীর ছাত্র নবিনুর ফকির (১৩) রোববার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে অন্যান্য দিনের মতো সহপাঠিদের নিয়ে গোসল করতে যায়। 

    স্কুল ছাত্র নবিনুর ফকিরের পিতা কালু ফকির জানান, প্রতিদিনের মতো তার সহপাঠিদের নিয়ে গোসল করতে যায় উপজেলা পরিষদের পুকুরে। গোসল শেষে তার সহপাঠিরা পুকুর থেকে উঠে আসলেও নবিনুর ফকিরকে দেখতে না পেয়ে পরে তাকে খুঁজতে গিয়ে উপজেলা পরিষদের পুকুরের ঘাটলার নীচ থেকে তাকে উদ্ধার করা হয়। 

    পরে তার স্বজনরা নবিনুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ বখতিয়ার আল মামুন মৃত ঘোষনা করেন। স্কুল ছাত্র নবিনুর ফকিরের মৃত্যুর খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম ও আগৈলঝাড়া থানা ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম নিহত শিশুর বাড়ি গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। রোববার বিকেলেই নিহত স্কুল ছাত্র নবিনুরের লাশ নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ