ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ছোট ছেলের জন্য চাকরি চান হাদিসুরের বাবা

     ছোট ছেলের জন্য চাকরি চান হাদিসুরের বাবা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে রকেট হামলায় নিহত হাদিসুর রহমান আরিফ নিহত হওয়ায় অর্থনৈতিক সংকটে পড়েছে পরিবার। এই পরিস্থিতিতে তার বাবা-মা ছোট দুই ছেলের একজনের চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেছেন।

    মঙ্গলবার (১৫ মার্চ) হাদিসুর রহমানের জানাজা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাবা আব্দুর রাজ্জাক। এদিন সকালে হাদিসুরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

    জানা ঘেছে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর অলভিয়া বন্দরে আটকা পড়ে বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি। সেখানে নোঙর করা অবস্থায় ২ মার্চ জাহাজটি রকেট হামলার শিকার হয়। এতে প্রাণ হারান জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। মৃত্যুর ১২ দিন পর সোমবার (১৪ মার্চ) দুপুর সোয়া ১২টা ২০ তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হাদিসুরের মরদেহ হজরত শাহজালাল বিমানবন্দরে আসে। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় জানাজা নামাজ শেষে নিজ বাড়ি বরগুনার বেতাগী উপজেলার কদমতলা গ্রামে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।

    হাদিসুরের বাবা আব্দুর রাজ্জাক বলেন, সরকারের কাছে একটা আবেদন ছিল মরদেহ দেশে আনার। ছেলের মরদেহ পেয়েছি, দাফন করেছি। এখন সরকারের কাছে আরেকটি আবেদন, দুই ছেলের একজনকে যেন একটা চাকরির ব্যবস্থা করে দেয়।

    হাদিসুরের ছোট ভাই তরিকুল ইসলাম তারেক বলেন, ‌‘আমার বাবা-মায়ের আয়-উপার্জনের একমাত্র সম্বল ছিল আমার ভাই। বাবা-মাকে দেখাশোনার মতো এখন আর কেউ নেই। আমরা দুই ভাই বেকার। আমাদের যদি একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। তাহলে বাবা-মা শান্তিতে থাকতে পারবেন। আমরা চাই, প্রধানমন্ত্রী যাতে আমাদের পরিবারের প্রতি সুদৃষ্টি দেন।

    বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন আবু সুফিয়ান বলেন, আমরা হাদিসুরের পরিবারকে এক কোটি টাকা প্রণোদনা দেওয়ার কথা ভাবছি। আশা করি এটা করা সম্ভব হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ