ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • মেয়র সাদিক আবদুল্লাহর উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান 

    মেয়র সাদিক আবদুল্লাহর উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান 
    বিসিসি মেয়রের পক্ষে গরীব ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন । 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উদ্যোগে গরিব,দুস্হ, ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। 

    রবিবার মেয়রের পক্ষে নগর ভবনের নিজ কার্যালয়ে বসে ৯৮ জনের হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন। কর্পোরেশন সূত্রে জানা গেছে  নগরীর বিভিন্ন ওয়ার্ডের অসহায় মানুষদের মোট ৮ লাখ ৯৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

    সূত্রমতে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহনের পর থেকে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নগরীর অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারা ব্যক্তি, কন্যাদায়গ্রস্ত পিতা-মাতা ও আর্থিক অনটনে থাকা অসহায় মানুষদের নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করে আসছেন। 

    সর্বশেষ গত ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে ১০৫ অসহায়ের মাঝে মেয়রের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।  

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ