ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • বরিশাল বিভাগে ডায়রিয়ায় আক্রান্ত ৫০ হাজার ছাড়াল, মৃত্যু ১৯

    বরিশাল বিভাগে ডায়রিয়ায় আক্রান্ত ৫০ হাজার ছাড়াল, মৃত্যু ১৯
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৫১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চার মাস নয়দিনে বিভাগে ৫০ হাজার ৩৮৩ জন আক্রান্ত হলেন। রোববার (০৯ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।
     
    তিনি বলেন, ৪০টি উপজেলায় শুরুতে ১৮টি উপদ্রুত অঞ্চল চিহ্নিত করে মেডিকেল টিম কাজ করেছে। বর্তমানে এলাকা বাড়িয়ে ২৭টি করা হয়েছে। এসব অঞ্চলে ৪০৫টি মেডিকেল টিম কাজ করছে। স্বাস্থ্য দফতর থেকে মানুষকে সচেতন করতে ব্যাপকভাবে কাজ চলছে।

    বিভাগীয় স্বাস্থ্য দফতর জানায়, ১ জানুয়ারি থেকে ৯ মে পর্যন্ত বরিশালে ছয় হাজার ৭৬৭ জন, পটুয়াখালীতে ১০ হাজার ৫৫১ জন, ভোলায় ১৩ হাজার ১১৫ জন, পিরোজপুরে ছয় হাজার ৪১২ জন, বরগুনায় সাত হাজার ৯৪৪ জন, ঝালকাঠিতে পাঁচ হাজার ৫৯৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। বিভাগে এখন পর্যন্ত ১৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে বরিশালের পাঁচজন, পটুয়াখালীর সাতজন, ভোলার দুজন এবং বরগুনার পাঁচজন। আক্রান্তের মধ্যে ৪৯ হাজার ৫৫৬ জন সুস্থ হয়েছেন।

    বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, আক্রান্তের সংখ্যা পর্যায়ক্রমে শূন্যের কোটায় চলে আসবে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। মানুষ সচেতন হয়েছে বিধায় দিন দিন আক্রান্তের সংখ্যা কমছে। ডায়রিয়া মোকাবিলায় পর্যাপ্ত আইভি স্যালাইন মজুত আছে। এর মধ্যে এক হাজার সিসির ৬৪ হাজার ৩০৭ পিস এবং ৫০০ সিসির ৩৩ হাজার ৩৭৮ পিস স্যালাইন মজুত আছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ