ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বামনায় পান বিক্রেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় বৃদ্ধ আটক

     বামনায় পান বিক্রেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় বৃদ্ধ আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বামনায় জমি নিয়ে বিরোধের জেরে এক পান বিক্রেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই পান ফেরিওয়ালা উপজেলার মধ্য আমতলী গ্রামের মৃত আ. আজিজের ছেলে মো. আবু সালাম (৫০)। তিনি উপজেলার বিভিন্ন হাটে-বাজারে খিলি পান ফেরি করে বিক্রি করতেন।

     শনিবার রাতে এ ঘটনায় নিহত ফেরিওয়ালার ভাই বাদী হয়ে বামনা থানায় অভিযুক্ত প্রতিবেশী  মৃত কদম আলীর পুত্র আব্দুল ওহাব আলীকে (৭০) প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।


    এর প্রেক্ষিতে  রবিবার বেলা ৩টায় অভিযুক্ত মো. ওহাব আলীকে গ্রেপ্তার করে বামনা থানার পুলিশ।

    মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ শুক্রবার বিকেলে জমি নিয়ে বিরোধের জেরে পান বিক্রেতা আবু সালামের সাথে প্রতিবেশী ওহাব আলীর কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ওহাব আলী কোদাল দিয়ে সালামের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন। স্থানীয়রা তাকে তাৎক্ষণিক বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে পাঠান চিকিৎসকরা। সেখানে টানা আট দিন চিকিৎসা শেষে গতকাল শনিবার সন্ধ্যায় তিনি মারা যান। রবিবার সকালে ময়নাতদন্ত শেষে তার লাশ নিজ বাড়িতে নিয়ে আসেন স্বজনরা।

    বামনা থানার ওসি মো. বশিরুল আলম বলেন, মামলা হওয়ার পরই অভিযুক্ত আসামিকে রবিবার দুপুরে গ্রেপ্তার করা হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ