ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

Motobad news

আমতলীতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

 আমতলীতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত ওই কর্মশালার উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের পরিচালক (গবেষণা, প্রকাশনা ও প্রশিক্ষণ) ড. মো. আব্দুল হাকিম। 
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মুনয়েম সাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাসেল।
আমতলী উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মফিজুল ইসলামসহ উপজেলার সকল সরকারি প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিবেদক, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সচিবগণ,এনজিও প্রতিবেদক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় তথ্য অধিকার আইনের আওতায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য আদান প্রদান ও প্রচার বিষয়ে ধারনা দেয়া হয়।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন