ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • বনভোজনে গিয়ে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

     বনভোজনে গিয়ে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরগুনায় শিক্ষার্থী সূর্য ঘোষের মৃত্যুর ঘটনা তদন্তের জন্য তদন্ত কমিটি গঠনের সিন্ধান্ত নেয়া হয়েছে। 

    রবিবার বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় সদস্যদের আলোচনার প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন জেলা মেজিস্ট্রেট ও জেলা প্রশাসক। গত ১০ মার্চ পাথরঘাটার হরিণঘাটা পর্যটন কেন্দ্রে বনভোজনে এসে বরগুনার সৃষ্টি বিজ্ঞান স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী সূর্য ঘোষ নিখোঁজ হয়। 

    শুক্রবার বিশখালী নদীর সাগর মোহনা থেকে জেলেরা তার মৃতদেহ উদ্ধার করে কোস্টগার্ডকে হস্তান্তর করে। বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা পর্যটন কেন্দ্র সংলগ্ন লালদিয়ার চর এলাকার গোসল করতে নেমে সূর্য ঘোষ (১৩) নামে ওই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়। এ ঘটনায় শিক্ষকদের অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ করেছেন সূর্যের পরিবার ও অভিভাবকরা। শিক্ষক ও কমিটির সদস্যদের দায়িত্বহীন আচরণে ক্ষুব্ধ বিভিন্ন স্তরের নাগিরকরা। 

    সূর্যের বাবা পিজুস ঘোষ সন্তানের প্রতি এই দায়িত্বহীনতার বিচার দাবি করেছেন। সৃষ্টি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, বনভোজনে গিয়ে সূর্য ঘোষসহ ছেলেরা ফুটবল খেলতে থাকেন। অন্যান্যরা  পর্যটন এলাকায় ঘুরতে যান। ফুটবল খেলে নদীতে গোসলের সময় হয়তো স্রোতের টানে ডুবে গেছে সূর্য। জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, আমরা প্রজ্ঞাপন জারি করে তদন্ত কমিটির কাজ ও মেয়াদ নির্ধারণ করে দেব।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ