ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • নাজিরপুরে টেম্পোচাপায় আহত স্কুলছাত্রের মৃত্যু

    নাজিরপুরে টেম্পোচাপায় আহত স্কুলছাত্রের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পিরোজপুরের নাজিরপুরে টেম্পোচাপায় ইমন বাড়ৈ (১৫) নামে আহত এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ইমন উপজেলার মালিখালী ইউনিয়নের সাচীয় গ্রামের মনিন্দ্র নাথ বাড়ৈ এর ছেলে। সে লড়া মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমনসহ তার তিন বন্ধু শনিবার বিকেলে মোটরসাইকেলে করে বাঁশবাড়িয়ার দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি টেম্পো মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ জেলা হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে গুরুতর আহত ইমনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, নিহত ইমনের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সকালে নাজিরপুরের গ্রামের বাড়িতে আনা হয়েছে।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ