ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • শিশুকে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

    শিশুকে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবকের নামে মামলা করেছেন মেয়েটির মা। পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে রোববার সকালে পিরোজপুর থানায় মামলা করেন ওই নারী। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বলা হয়, পিরোজপুর শহরে একটি ভাড়া বাসায় মেয়েকে নিয়ে থাকেন ওই নারী। শিশুটির বাবা নেই। তিনি মেয়েকে বাসায় একা রেখে প্রতিদিন অন্যদের বাড়িতে কাজ করতে যান। শনিবার দুপুরে প্রতিবেশী যুবক জুয়েল শেখ তার মেয়েকে ধর্ষণ করেন। কাজ শেষে তিনি বাসায় ফিরলে মেয়েটি মাকে সব জানায়। এরপর তিনি পুলিশকে খবর দেন। ওসি বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই ৩২ বছর বয়সী জুয়েলকে আটক করা হয়। রোববার সকালে মেয়েটির মা তার নামে মামলা করার পর গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর তাকে আদালতে পাঠানো হয়। সেই সঙ্গে শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।’ শিশুটির মা বলেন, ‘ওর বাবা নেই। আমি অনেক কষ্ট করে এতিম মেয়েটারে পালতাছি। ওর সঙ্গে যে অন্যায় হয়েছে আমি তার কঠিন বিচার চাই।’


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ