ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • রংপুরে সেনাবাহিনীর দু’দিনব্যাপী গলফ টুর্নামেন্ট সমাপ্ত

    রংপুরে সেনাবাহিনীর দু’দিনব্যাপী গলফ টুর্নামেন্ট সমাপ্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রংপুর ক্যান্টনমেন্ট গলফ ক্লাবে সেনাবাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত দু’দিনব্যাপী গলফ টুর্নামেন্ট শেষ হয়েছে। আজ রবিবার দুপুরে রংপুর গলফ এন্ড কান্ট্রি ক্লাব মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন গলফ ক্লাবের শতাধিক গলফার অংশ নেন।

    টুর্নামেন্টে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন বিজয়ী, কর্নেল মো. ইয়াছির জাহান হোসেন বেস্ট গ্রস, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বাকী রানারআপ, ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান দ্বিতীয় রানারআপ, মেজর মো. আশরাফুজ্জামান ম্যাক্সিমাম পার, লে. কর্নেল রাইহান আহমেদ মিনিমাম পাট, মেজর মো. আশরাফ লংগেস্ট ড্রাইভ ও মেজর মো. শামস আক্তার নিয়ারেস্ট টু পিন স্থান অর্জন করেছেন।

    এছাড়া নারী বিভাগে আরিনা শাহনেওয়াজ, জুনিয়ার বিভাগে সাবা আল জামি, সাব জুনিয়র বিভাগে মো. জারিয়াত বিজয়ী হয়েছেন। সেনানিবাস মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. ফয়জুর রহমান।
    এ সময় উপস্থিত ছিলেন দি পূর্বা লিমিটেডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী, দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের উপদেষ্টা, পরিচালকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ