ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • হাদিসুরের অপেক্ষায় বাবা-মা, তৈরি হচ্ছে কবর

    হাদিসুরের অপেক্ষায় বাবা-মা, তৈরি হচ্ছে কবর
    মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে হাদিসুর রহমানকে সমাহিত করা হবে।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বাড়ির সন্তান অবশেষে বাড়িতে ফিরছে। তবে সন্তানের ফিরে আসা নিয়ে বাড়িতে নেই কোনো আনন্দ, নেই কোনো উন্মাদনা। বরং হাদিসুর রহমানের বাবা-মা-ভাই-বোনের মধ্যে যে দীর্ঘশ্বাস তৈরি হয়েছে, তাতে বেতাগীর আকাশ-বাতাসও যেন গুমোট হয়ে পড়েছে। কারণ হাদিসুরের নিথর দেহটাই কেবল দেশে ফিরে আসছে। প্রাণটা দিয়ে এসেছেন ইউক্রেনের আলভিয়া বন্দরে।

    ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর অলভিয়া বন্দরে আটকে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি। সেখানে নোঙর করা অবস্থায় গত ২ মার্চ জাহাজটি রকেট হামলার শিকার হয়। ওই হামলায় প্রাণ হারিয়েছেন জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাদিসুর রহমান।

    নিহত হাদিসুর বরগুনা জেলার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে।

    দীর্ঘ ১১ দিন পর রোববার দেশে ফিরে আসছে হাদিসুরের মরদেহ। রোববার রাত ৮টায় তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হাদিসুরের মরদেহ হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে। এরপর হাদিসুরের মরদেহ নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়িতে। সেখানেই দাদা-দাদীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

    শনিবার বিকেলে হাদিসুরের বাড়িতে গিয়ে দেখা যায়, পারিবারিক কবরস্থানে ইতোমধ্যেই কবরের নমুনা করে রাখা হয়েছে। বিদেশ বিভুঁইয়ে বীরের মতো প্রাণ হারানো হাদিসুরকে শেষবারের মতো এক নজর দেখতে আসা লোকজন যেন কোনো ঝক্কি-ঝামেলা ছাড়াই তাকে দেখতে পারে এজন্য নেওয়া হয়েছে সকল প্রস্তুতি। এছাড়া তার বাড়ির উঠানে টাঙানো হয়েছে সামিয়ানা, আগত লোকজনকে বসতে দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে চেয়ার।

    আগামী সোমবার (১৪ মার্চ) বাদ আছর বাড়ির পেছনের মাঠে হাদিসুরের জানাযা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন তার চাচা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান। এরপর পারিবাহিক করবস্থানে তাকে দাফন করা হবে।

    পারিবারিক সূত্রে জানা গেছে, মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে হাদিসুরকে সমাহিত করা হবে। দাদা আতাহার উদ্দীন হাওলাদার এবং দাদী রোকেয়া বেগমের কবরের পাশেই তাদের আদরের নাতিকে সমাহিত করা হবে বলে জানা গেছে।

    হাদিসুরকে হারানোর শোক বয়ে নিয়েই তাকে দাফনের প্রয়োজনীয় প্রস্তুতিসহ মানসিক প্রস্তুতিও নিয়ে রেখেছে তার পরিবার। এখন অপেক্ষা কেবল হাদিসুরের মরদেহ বুঝে পাওয়ার। হাদিসুরের বাবা আব্দুর রাজ্জাক বলেন, এখন আমরা ছেলের লাশ পাওয়ার অপেক্ষায় আছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ