ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • মঠবাড়িয়ায় প্রান নাশের হুমকি, থানায় অভিযোগ

    মঠবাড়িয়ায় প্রান নাশের হুমকি, থানায় অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জমি সংক্রান্ত বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় আনোয়ারা বেগম (৬৫) নামে এক নারীকে প্রাণনাশের হুমকি দিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় তিনি শুক্রবার রাতে উপজেলার ধানীসাফা গ্রামের মৃত. মোছলেম উদ্দিন এর ছেলে মোজাম্মেল হকসহ তিন জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দেন। আনোয়ারা বেগম ওই গ্রামের মৃত. তাহের আলী হাওলাদারের মেয়ে।

    অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ মার্চ আনোয়ারা বেগম তার ফরায়েজ জমিতে গেলে স্থানীয় মোজাম্মেল হক, তার ছেলে শামিম ও স্ত্রী হাওয়া বেগম ওই জমি তাদের দাবী করে আনোয়ারা বেগমকে গালমন্দ শুরু করে। এসময় তিনি প্রতিবাদ করলে খুন –জখম করার হুমকি দেয়। আনোয়ারা বেগম প্রশাসনের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন। অভিযুক্ত মোজাম্মেল হক ওই জমিতার ক্রয়কৃত বলে দাবী করেন।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ