ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • ঝালকাঠির প্রবীন সাংবাদিক হিমু'র দাফন সম্পান্ন

    ঝালকাঠির প্রবীন সাংবাদিক হিমু'র দাফন সম্পান্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি প্রেস ক্লাবের আজীবন কার্যনির্বাহী সদস্য, সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু শুক্রবার (১১ মার্চ) রাত সোয়া ৮টায় মারা গেছেন। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চি‌কিৎসাধীন ছিলেন।

    বিকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর অবস্থার অবনতি হলে হিমুকে বরিশাল শেবাচিম হাসপাতালের সিসিইউতে প্রেরণ করা হয়।

    হেমায়েত উদ্দিন হিমু পাঁচবার ঝালকা‌ঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি শুরু থেকে বাংলাদেশ টেলিভিশনের জেলা সংবাদদাতা ছিলেন। তার মৃত্যতে ঝালকাঠি জেলার সকল সংবাদকর্মী গভীর শোক প্রকাশ করেছেন।

    তার জানাজা শনিবার (১২ মার্চ) বাদ জোহর ঈদ গা জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজার পূর্বে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত তার মরদেহ সামাজিক সংগঠন ও সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে রাখা হবে। তার মৃত্যুতে কাঠালিয়া সাংবাদিক ক্লাব ৩ দিনের শোক কর্মসুচি দিয়েছেন। এতে কালো ব্যাচ ধারন, শোক সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান রাখা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ