ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • সাংবাদিক হিমু’র মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক

    সাংবাদিক হিমু’র মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক
    প্রয়াত হেমায়েত ‍উদ্দিন হিমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ টেলিভিশন'র ঝালকাঠি জেলা প্রতিনিধি সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু ‍ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ‍ইলাইহি রাজিউন)। শুক্রবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

     তাঁর মৃত্যুর খবরে শুধু ঝালকাঠিই নয়, বরং বরিশাল মিডিয়া অঙ্গনেও শোকের ছায়া নেমে ‍এসেছে। সহকর্মীকে শেষ বিদায় জানাতে ঝুটে যান ঝালকাঠিতে।

    এদিকে সিনিয়র সাংবাদিক হেমায়েত ‍উদ্দিন হিমু’র মৃত্যুতে শোকাহত শহীদ ‍আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্যবৃন্দ। প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির ‍উদ্দিন বাবুল ‍এবং সাধারণ সম্পাদক ‍এসএম জাকির হোসেনসহ সদস্যবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

    এক শোক বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের বিদেহী ‍আত্মার মাগফেরাত ‍এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেন।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ