ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ
  • মলদোভার পথে হাদিসুরের মরদেহ যাবে রোমানিয়ায়

    মলদোভার পথে হাদিসুরের মরদেহ যাবে রোমানিয়ায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে নিহত বাংলাদেশি নাবিক হাদিসুর রহমানের মরদেহবাহী  ফ্রিজারভ্যান মলদোভার উদ্দেশে যাত্রা করেছে।

    শুক্রবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় এই যাত্রা শুরু করে ফ্রিজারভ্যানটি। আজ বাংলাদেশ সময় রাত ১২টায় মলদোভার প্রতিবেশী দেশ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছাবে তার মরদেহ। এরপর সেখান থেকে বাংলাদেশে আনা হবে।

    সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন।

    তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতিতে অফিসিয়াল লোকজন না থাকার কারণে হাদিসুরের মরদেহ ইউক্রেন থেকে রোমানিয়ায় নিতে বিলম্বিত হয়। মরদেহটি বৃহস্পতিবার ভোরে রোমানিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু রোমানিয়ান অথরিটি শেষ মুহূর্তে হাদিসুরের পরিবারের সম্মতিপত্র চাওয়ায় যাত্রা বিলম্বিত হয়। বাংলাদেশ থেকে ইমেইলে সম্মতিপত্র পাঠানো হয়। যাবতীয় প্রস্তুতি শেষ করে শুক্রবার বেলা সাড়ে ১১টায় মলদোভার উদ্দেশে রওনা হয়।

    ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে ২৯ জন ক্রু নিয়ে অলভিয়া বন্দরে আটকা পড়ে জাহাজ বাংলার সমৃদ্ধি জাহাজটি। পরে গত ২ মার্চ রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। তবে অন্য ২৮ জনকে বৃহস্পতিবার জাহাজটি থেকে সরিয়ে নেওয়া হয়।

    এরপর হাদিসুরের মরদেহ ও বেঁচে যাওয়া ২৮ নাবিককে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উদ্ধার করা হয়। ৫ মার্চ বাংলাদেশ সময় দুপুরে ইউক্রেনের অলভিয়া বন্দর সংলগ্ন বাংকার (শেল্টার হাউজ) থেকে বেরিয়ে মালদোভার পথে যাত্রা শুরু করেন ২৮ নাবিক।

    ৬ মার্চ বেলা ১১টার দিকে তারা ইউক্রেন সীমান্ত পেরিয়ে মালদোভা হয়ে দুপুরের পর রোমানিয়া পৌঁছান। গত বুধবার ২৮ নাবিক রোমানিয়ার বুখারেস্ট বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে ঢাকায় ফেরেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ