ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • আমতলীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    আমতলীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে গলায় ফাঁস দিয়ে খোকন শিকদার (৩২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ  ময়না তদন্তের  জন্য বরগুনা  হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

    বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল আটটার দিকে উপজেলার কুকুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের  রায়বালা গ্রামের শিকদার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে আমতলী থানা পুলিশ। নিহত খোকন শিকদার  রায়বালা গ্রামের  নসু শিকদারের ছেলে।

    স্থানীয়রা জানায়, সকালে  খোকন শিকদারকে  বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখেন পরিবারের সদস্যরা।  এসময়  স্থানীয়রা  থানা পুলিশে খবর দিলে  থানা পুলিশ লাশ উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসেন।

    আমতলী থানার  অফিসার  ইনচার্জ  (ওসি) একেএম মিজানুর রহমান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে বরগুনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ