ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • আমতলীতে ১ কেজি গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার

    আমতলীতে ১ কেজি গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে ১০০০ গ্রাম গাঁজা সহ মামুন হাওলাদার নামের এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। বুধবার রাতে আমতলী উপজেলার পাতাকাটা গ্রাম থেকে মামুন হাওলাদার (৩৫) তাকে গ্রেফতার করা হয়।

    জানা গেছে, উপজেলার চাওড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পাতাকাটা গ্রামের রফিক হাওলাদারের ছেলে মামুন হাওলাদার দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি করে আসছিল। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে এএসআই সোহরাব হোসেন ও এএসআই আমিরুল ইসলাম তাকে তার নিজ বাড়ী থেকে ১০০০ গ্রাম গাঁজাসহ মামুনকে গ্রেফতার করেন । এ ঘটনায় আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

    আমতলী থানার  অফিসার ইনচার্জ  একেএম মিজানুর রহমান বলেন, আসামী মামুন হাওলাদারের নামে গ্রেফতার ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদক কারবারীকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে প্রেরন করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ