ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • এটিএন নিউজের স্পেশাল করেসপন্ডেন্ট হলেন তাওহীদ সৌরভ

    এটিএন নিউজের স্পেশাল করেসপন্ডেন্ট হলেন তাওহীদ সৌরভ
    তাওহীদ সৌরভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ’র স্পেশাল করেসপন্ডেন্ট (বিশেষ প্রতিনিধি) হিসেবে পদোন্নতি পেয়েছেন তাওহীদ সৌরভ। বুধবার চ্যানেল কর্তৃপক্ষ কর্মদক্ষতার পুরস্কার হিসেবে তাকে সিনিয়র রিপোর্টার থেকে স্পেশাল করেসপন্ডেন্ট পদে পদোন্নতি প্রদান করেন।

    এর আগে ২০১৪ সালে জানুয়ারিতে এটিএন নিউজ চ্যানেলে যোগদান করেন তাওহীদ সৌরভ। বরিশাল নগরীর সন্তান তাওহীদ সৌরভ দৈনিক আজকের বার্তা পত্রিকায় সাংবাদিকতা জীবন শুরু করেন।

    ‍এছাড়া স্পাইস টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান এবং সময় টেলিভিশনের সাবেক বিশেষ প্রতিনিধি ফিরদাউস সোহাগ ‍এর ছোট ভাই তাওহীদ সৌরভ দৈনিক মতবাদ পত্রিকায় প্রতিষ্ঠাকালীন সময় থেকে কাজ করেন। পরে ঢাকায় দৈনিক সমকাল, দৈনিক মানবকন্ঠ পত্রিকায় কাজ করেন তিনি।

    বর্তমানে তিনি দুর্নীতি দমন কমিশন বিটে কাজ করা সাংবাদিকদের সংগঠন র‌্যাকের নির্বাচিত সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছিলেন বরিশাল বিএম কলেজ জার্নালিষ্ট ‍এ্যাাসোসিয়েশনের সভাপতি।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ