ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • স্মার্টফোন না পেয়ে গলায় ফাঁস নিল এসএসসি পরীক্ষার্থী

     স্মার্টফোন না পেয়ে গলায় ফাঁস নিল এসএসসি পরীক্ষার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্মার্টফোন কিনে না দেওয়ায় পিরোজপুরের ইন্দুরকানীতে রিয়াজ হাওলাদার (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৮ মার্চ) দিবাগত গভীর রাতে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ইন্দুরকানী থানার ওসি এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রিয়াজ পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয়ের এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার বাবার নাম সোবাহান হাওলাদার।

    স্থানীয় ইউপি সদস্য হাফেজ আবুল বাশার জানান, রিয়াজ তার বড় ভাইয়ের কাছে একটি স্মার্টফোন চেয়েছিল। সেটি না দেওয়ায় অভিমানে তার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

    নিহত ছাত্রের পরিবার জানায়, রিয়াজ খালি একটা মোবাইল চাইত। ওটা অনেক দামি ফোন। বর্তমানে আমাদের যে আয়-রোজগার, তাতে পরিবারের খাবার জোগাড় করতেই কষ্ট হচ্ছে। মোবাইল কিনে দেওয়া সম্ভব না। তাও বলছিলাম হাতে টাকা হলে দেখব পারি কি না।

    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করে মরদেহটি ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ