ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পুলিশের বাঁধায় পন্ড

    পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পুলিশের বাঁধায় পন্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং টিসিবি’র মাধ্যমে সহনীয় মূল্যে গ্রাম-শহর সর্বত্র জনসাধারনরে মধ্যে পন্য সরবরাহের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পিরোজপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল পুলিশী বাঁধায় পন্ড হয়ে গেছে।

    আজ বুধবার দুপুর ১২টায় জেলা বিএনপি কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কেন্দ্রিয় নেতাদের সমন্বয়ে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা চেষ্টা করলে পুলিশের বাঁধার মুখে পন্ড হয়ে যায়।

    মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শওগাতুল ইসলাম সগির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক সালেহ আহম্মেদ কাঞ্চন। জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি’র সঞ্চালনায় এছাড়াও বক্তব্য রাখেন, পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: শফিকুল ইসলাম, পিরোজপুর সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাইনুল ইসলাম মিথুন প্রমুখ।  

    এসময় বক্তারা বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট ও সিন্ডিকেটের কারনে চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং টিসিবি’র মাধ্যমে সহনীয় মূল্যে গ্রাম-শহর সর্বত্র জনসাধারনরে মধ্যে পন্য সরবরাহ নিশ্চিত করতে হবে। যদি অবিলম্বে বেগম অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া না হয় এবং দ্রব্যমূল্যের লাগামহীন দাম নিয়ত্রনে আনা না হয় তাহলে বিএনপির নির্দেশে কঠোর আন্দোলন করবে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ