ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • আমতলীতে ইট ভাটার ট্রলি থেকে ছিটকে পরে শিক্ষার্থী নিহত

    আমতলীতে ইট ভাটার ট্রলি থেকে ছিটকে পরে শিক্ষার্থী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে ইট ভাটার মাটি টানার ট্রলি থেকে ছিটকে পরে খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র মোঃ হাসিব (১৫) নিহত হয়েছে। বুধবার দুপুরের  দিকে আমতলী উপজেলার বান্দ্রা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    আমতলী থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইটভাটার মাটি টানার ট্রলিতে চারঘাট  নামক স্থানে যাওয়ার  সময় বান্দ্রা নামক স্থানে ট্রলি থেকে ছিটকে পড়ে আহত হয় গুরুতর আহ হয় সজীব(১৫)। আমতলী উপজেলার সেকেন্দার খালি গ্রামের আশরাফ আলীর ছেলে হাসিব (১৫)। হাসিবকে প্রথমে  আহতবস্থায়  কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়। সেখানে হাসিব(১৫)এর অবস্থা গুরুতর হওয়ায়  বরিশাল শেবাচিম হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়।

    বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানের কর্তব্যরত চিকিৎসক হাসিব(১৫)কে মৃত্যু ঘোষনা করেন।
     
    আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম  মিজানুর রহমান রহমান বলেন, ট্রলিটি আটক করা হয়েছে। অভিযোগ সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ