ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • সাংবাদিক সাবেরা ঝর্না খুলনা বিভাগে শ্রেষ্ঠ জয়িতা

    সাংবাদিক সাবেরা ঝর্না খুলনা বিভাগে শ্রেষ্ঠ জয়িতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনা বিভাগীয় পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শ্রেষ্ঠ জয়িতার পুরুস্কার পেলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার সাংবাদিক সাবেরা সুলতানা ঝর্না। বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবসে আয়োজিত অনুষ্ঠানে তাকে সমাজ উন্নয়ন ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়। পুরুস্কার তুলে দেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান। 

    বাগেরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাজমুন নাহারের সভাপতিত্বে জয়িতাদের পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডভোকেট শরীফা খানম, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, প্রধান শিক্ষক আমাতুল হাফীজ।

    অনুষ্ঠানে সাংবাদিক সাবেরা সুলতানা ঝর্না ছাড়াও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী আরো ৩ নারীকে পুরস্কার দেওয়া হয়। এরা হলেন মোংলার ঝর্ণা আক্তার, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মোংলার মৌসুমী আফরোজা মৌ, সফল জননী বাগেরহাট সদরের সুরাইয়া বেগম।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ