ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • উজিরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

     উজিরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ৮ মার্চ সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু।

    বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী। মিন্টুলাল মজুমদারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন প্রমূখ।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা সংস্থার চেয়ারম্যান সহকারী অধ্যাপক সাহানা আখতার শেলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, মহিলা নেত্রী বিউটি খানমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থী।

    ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য। শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা-এই স্লোগানকে ধারণ করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।         

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ