ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • উজিরপুরে নবগঠিত উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

    উজিরপুরে নবগঠিত উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে নবগঠিত উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনার ৩ মাস পরে এই প্রথম বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকাল ৩টায় উজিরপুর মহিলা কলেজ হলরুমে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস।

    উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় আওয়ামীলগ নেতা সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাডঃ সৈয়দা রুবিনা আক্তার মীরা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম কুমার হাওলাদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টুসহ ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

    এ ছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক, ইউনিয়ন কমিটির সভাপতি ও সম্পাদক প্রমূখ। আলোচনা সভায় সকল নেতৃবৃন্দ একমত পোষণ করে বলেন, উপজেলার বিভিন্ন সহযোগী সংগঠন যাদের মেয়াদ দীর্ঘদিন আগেই শেষ হয়েছে তাদের নতুন কমিটি করার উপর জোর দেয়া হয়। এ ছাড়া সকল ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি নতুন করে ঢেলে সাজাতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ