ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে ‘আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় শেখ হাসিনা হলের সম্মুখে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

    এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি, সাধারন সম্পাদক, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট, শেখ হাসিনা হলের প্রভোস্ট, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট, শিক্ষকমন্ডলী, শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষক, শিক্ষার্থীসহ দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

     সকাল  সাড়ে ১০ টায় শেখ হাসিনা হলের উদ্যোগে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. রেহানা পারভীনের নেতৃত্বে র‌্যালিতে শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    এদিকে অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় নারী কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে কেক কাটেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় শিক্ষক সমিতির সভাপতি, সাধারন সম্পাদক, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি, সাধারন সম্পাদকসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ