ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • বরগুনা জেলা যুবলীগের কমিটি ঘোষণা

    বরগুনা জেলা যুবলীগের কমিটি ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রেজাউল কবির এটমকে সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে ১৯ টি পদ খালি রেখে ৪৯ সদস্য বিশিষ্ট বরগুনা জেলা যুবলীগের কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ।

    রবিবার কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানান কেন্দ্রীয় যুবলীগ দপ্তর সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মাসুদ।

    এ ছাড়াও সিনিয়র সহ সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন শাহাবুদ্দিন সাবু ও যুগ্ম সাধারণ সম্পাদক আ‍্যাডভোকেট জুনাইদ হোসেন জুয়েল। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন  রাসেল ফরাজী।

    দায়িত্ব পাওয়ার পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, কেন্দ্রীয় চেয়ারম্যান ও সেক্রেটারিকে অভিনন্দন জানাই। বরগুনা জেলা আওয়ামীলীগ সভাপতি সম্পাদক সহ বরগুনাবাসীকে অভিনন্দন। সকলের মনের আশা পুরন হয়েছে। ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে রাজনীতি করছি। সকলকে সাথে নিয়ে জেলা যুবলীগকে শক্তিশালী করতে কাজ করব।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ