ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • আমতলীতে ৭ মার্চ পালিত

    আমতলীতে ৭ মার্চ পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে আজ যথাযোগ্য মর্যাদায়  ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। সকালে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ, সহকারী কমিশনার মো. নাজমুল ইসলাম ও আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানু রহমান।

    আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন  করেন, উপজেলা আওয়ামীলীগের  সভাপতি অ্যাড এম এ কাদের মিয়া, সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমান, পৌর আওয়ামীরীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমানসহ  উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও আমতলী পৌর চত্বরে  স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুস্পস্তবক অর্পন করেন ।

    আমতলী উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে ও মুক্তিযোদ্ধা সংসদ পুষ্পস্তবক অর্পণ করেন, আমতলী উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, আমতলী উপজেলা আওয়ামীলীগ, বাংলাদেশ পুলিশ আমতলী থানা, উপজেলা পরিষদ, আমতলী পৌরসভা, আমতলী পৌর আওয়ামী লীগ।

    সকাল ১১ টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ই মার্চের  ভাষন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত  হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান, উপজেলা নির্বাহী অফিসার  একেএম আব্দুল্লাহ বিন রশিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান,  অফিসার ইনচার্জ একএম মিজানুর রহমান আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, সাবেক ভাইস চেয়ারম্যান একেএম সামসুদ্দিন সানু  প্রমুখ

    আলোচনা সভায়  ইউপি চেয়ারম্যান সরকারী কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষরা উপস্থি ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ