ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় পাট দিবস উদযাপন

    র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় পাট দিবস উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    র‌্যালি এবং আলোচনা সভার মধ্যে দিয়ে বরিশালে জাতীয় পাট দিবস ২০২২ উপদাপিত হয়েছে। ‘সোনালী আঁশে সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে রোববার সকাল ১১টায় পাট অধিদপ্তরের সহযোগিতায় বরিশাল জেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে।

    কর্মসূচির অংশ হিসেবে সকালে নগরীর সার্কিট হাউজ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বেলুন-ফ্যাস্টুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
    র‌্যালি পরবর্তী সার্কিট হাউজের সভাকক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

    বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন অর রশিদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তাজুল ইসলাম। এসময় বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে পাট দিবসের গুরুত্ব এবং পাটের ব্যবহারসহ বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।

    এছাড়াও পাট অধিদপ্তর বরিশাল কার্যালয়ের মুখ্য পরিদর্শক মো. নওশের আজাদ, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক- বীর প্রতীকসহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিবেদকরা উপস্থিত ছিলেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ