৬০০ ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি স্টেশনের ফকিরবাড়ি রোড থেকে ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ছয়শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন। পাশাপাশি মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করেন তারা।
গত ৪ মার্চ বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার একটি টিম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে আটক মাদক কারবারি পারভিন আক্তার (২৬)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলাধীন অলিয়াবাদ এলাকার নূর মোহাম্মদ চৌচির ও লায়লা বেগম দম্পতির মেয়ে এবং ভোলা জেলার তজুমদ্দিন থানাধীন দক্ষিণ শম্ভুপুর এলাকার মো. সেলিম উল্লাহ্’র স্ত্রী।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারী মাদক কারবারিকে আটক করা হয়। তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে ডিবি পুলিশ।
এইচকেআর