ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • 'বিএনপি-জামায়াত উন্নয়ন আর অগ্রগতি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে'

     'বিএনপি-জামায়াত উন্নয়ন আর অগ্রগতি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি-জামায়াত মুক্তিযুদ্ধে বাঙ্গালীর সাফল্য আজও মেনে নিতে পারেনি। দেশ এবং বিদেশে তারা স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্বে ষড়যন্ত্র করে যাচ্ছে। উন্নয়ন আর অগ্রগতি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।  রবিবার বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ একথা বলেন।  

    শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কৃষিবিদ বাহাউদ্দিন নাসিম। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন।

    বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, নির্বাহী কমিটির সদস্য আনিচুর রহমান, গোলাম রব্বানী, সংসদ সদস্য সুলতানা নাদিরা, শওকত হাচানুর রহমান রিমন।  সভার শুরুতে শোক প্রস্তাব সহ সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আঃ মোতালেব মৃধার উপস্থাপনায় জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ