ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • পায়রায় জেলের জালে ডিভাইস লাগানো কচ্ছপ

    পায়রায় জেলের জালে ডিভাইস লাগানো কচ্ছপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পায়রা নদীতে ধরা পড়েছে পিঠে ডিভাইস লাগানো একটি বিরল প্রজাতির কচ্ছপ। শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় খবর পেয়ে বরগুনা জেলা বন বিভাগ কচ্ছপটি উদ্ধার করে। এর আগে শনিবার বিকেলে বরগুনা সদর উপজেলার পায়রা নদী সংলগ্ন বাসুকি গ্রামের জেলে মাসুমের জালে আটকা পড়ে ডিভ্স্যাইস লাগানো এ কচ্ছপটি।

    জেলে মাসুম বলেন, নদীতে ফেলা আমার পোনা মাছের জাল তুলতে গিয়ে বিকেলে কচ্ছপটি ধরা পড়ে। এর আগে এত বড় কচ্ছপ আমি দেখিনি।

    আর কচ্ছপের পিঠে লাগানো যন্ত্র সম্পর্কেও কোনো ধারণা নেই। তাই সাবেক ইউপি সদস্য খোকন মিয়াকে খবর দেই। স্থানীয় সাবেক ইউপি সদস্য খোকন মিয়া বলেন, এমন কচ্ছপ আগে দেখিনি। বিকেলে জেলে মাসুমের জালে বিরল প্রজাতির এই কচ্ছপটি ধরা পড়ে। খবর পেয়ে আমি গিয়ে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগে খবর দেই। পরে সন্ধ্যায় তারা এসে কচ্ছপটি নিয়ে গেছে।

    বরগুনা বন বিভাগের সহকারী বিট কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, উদ্ধার হওয়া কচ্ছপটির ওজন প্রায় ১২ কেজি। ধারণা করা হচ্ছে, এটির বয়স প্রায় ২৫ থেকে ৩০ বছর। বরগুনা বন বিভাগের বিট কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, উদ্ধার হওয়া কচ্ছপটি বিরল প্রজাতির বাটাগুর বাসকা প্রজাতির। কচ্ছপটির পিঠে লাগানো ডিভাইস সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এটি উপকূলীয় বন বিভাগ খুলনার পূর্ব সুন্দরবনে পাঠানো হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ