ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ববিতে মানববন্ধন

     দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ববিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রোববার (৬ মার্চ) বেলা ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যনারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

    মানববন্ধনে বক্তারা সরকারকে অনতিবিলম্বে সিন্ডিকেট হটিয়ে দ্রব্যমূল্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জন্য আহ্বান জানান। এছাড়া মানববন্ধনে সম্প্রতি নিন্মবিত্ত মানুষের ক্রয়ক্ষমতা নিয়ে সরকারের দুই মন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন বক্তারা।

    এ সময় মানববন্ধনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন মাহমুদ বলেন, গতকাল এক কোম্পানিকে দেখলাম তারা বলেছে ৫ লিটার তেলের সাথে ১ কেজি চাল কিনতে হবে। মোট দাম হবে ১ হাজার টাকা। এটা কোন পাগলামি! এটা কি মগের মুল্লুক। আমি কি কিনবো সেটাও কি আপনারা ঠিক করে দিবেন। এ সরকারের অনৈতিক সুবিধার ফলে বর্তমানে দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতি। তাই সরকারকে অনতিবিলম্বে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনতে হবে। এছাড়া মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রসায়ন বিভাগের হাসিবুল ইসলাম হাসিব এবং মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদ হাসান তমাল।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ