ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ইটবোঝাই ট্রলি চাপায় শ্রমিকের মৃত্যু

    ইটবোঝাই ট্রলি চাপায় শ্রমিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার সকালে ইট বোঝাই ইঞ্জিন চালিত একটি ট্রলি চাপায় ঘটনাস্থলে হ্যান্ডলিং শ্রমিক দেলোয়ার হোসেন সরদার(৬০)নামের এক শ্রমিক নিহত হয়েছে। সে পৌর শহরের ৪নম্বর ওয়ার্ডের মৃত রুস্তুম আলী সরদারের ছেলে।

    স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার সকাল পৌঁনে আটটার দিকে উপজেলার গাজীপুর থেকে একটি ইট বোঝাই ইঞ্জিন চালিত একটি ট্রলি ভান্ডারিয়া বাজারের দিকে আসার সময় স্থানীয় ৬৭নং নিজ ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত দিকে জেলা পরিষদের মার্কেটের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিক দেলোয়ার কে চাপা দেয়।

    এতে ঘটনাস্থলে মারা যায় সে। এ বিষয়ে ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, ট্রলিটিকে জব্ধ করা গেলেও চালক পালিয়ে যায়। মৃতের লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের এর প্রস্ততি চলছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ