ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • রুশ রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে চায় নিহত হাদিসুরের পরিবার

    রুশ রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে চায় নিহত হাদিসুরের পরিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রুশ রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে চায় ইউক্রেনের অলিভিয়া বন্দরে ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুরের পরিবার। শুক্রবার দুপুরে পরিবার গণমাধ্যমের কাছে এই ইচ্ছা ব্যক্ত করে। এ সময় তারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে পরিবারের দুরবস্থার বিষয়ে কথা বলতে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান।


    হাদিসুরের মা রাশিদা বেগম বলেন, ‘আমার ছেলের মরদেহ ফিরিয়ে আনা এবং পরিবারের দুরবস্থার কথা জানাতে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলতে চাই। আমার চার সন্তানের মধ্যে হাদিসুর মেজো। ওর লেখাপড়া শেষ করাতে জমিজমা সব বন্ধক রেখেছি। আমার ছেলের রোজগারে সংসারের ভরণপোষণ, বাকি দুই ছেলের পড়াশোনা ও আমাদের চিকিৎসা চলত। আমার দুই ছেলে এখনো পড়াশোনা করছে। হাদিসের মৃত্যুতে ওদের পড়াশোনার খরচা, সংসার চালানো, আমাদের দুজনের চিকিৎসা সব বন্ধ হয়ে যাবে। রাশিয়ার ছোড়া রকেটে আমার ছেলে মারা গেছে। আমি রাষ্ট্রদূতের মাধ্যমে রাশিয়া সরকারের কাছে ক্ষতিপূরণ চাই। ওনারা আমার দুই ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে এ ক্ষতি কাটিয়ে উঠতে পারব।

    নয়তো এই ছেলেদের নিয়ে আমি কার কাছে গিয়ে দাঁড়াব?’  নিহত হাদিসুর রহমানের বড় বোন সানজিদা বলেন, ‘এ বছরই হাদিস ঘর তোলার পরিকল্পনা করেছিল। ওর মৃত্যুতে এখন আমরা দিশেহারা। আমি চাই সরকার আমাদের রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করার ব্যবস্থা করুক।’  বেতাগী উপজেলা চেয়ারম্যান ও হাদিসুরের চাচা মাকসুদুর রহমান ফোরকান বলেন, ‘হাদিসের মৃত্যুতে কার্যত পরিবারের মেরুদ- ভেঙে পড়েছে। নীতিগতভাবে রাশিয়া সরকারের এই পরিবারটির পাশে দাঁড়ানো উচিত। এ জন্য তারা রুশ রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে চায়। আমার প্রত্যাশা থাকবে, সরকার উদ্যোগ নিয়ে পরিবারের সদস্যদের রুশ রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করানো ব্যবস্থা করবে।’  

    বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান রিমন বলেন, ‘নিহত হাদিসের পরিবারের খোঁজ নিতে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনের বাড়িতে এসেছিলেন। দল ও সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে সব রকমের সহায়তা দেওয়া হবে।’  বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘এরই মধ্যে লাশ উদ্ধার করে ওই জাহাজেই হিমঘরে সংরক্ষণ করা হয়েছে। পরিবার যাতে লাশ তাড়াতাড়ি ফিরে পায়, তার ব্যবস্থা সরকার করবে। নিহত হাদিসের পরিবারকে সব রকমের সহায়তা দেওয়ার ব্যাপারে আমরা সহযোগিতা করব। তাদের ইচ্ছের কথাও আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।’

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ