ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বরগুনায় এক ইলিশের দাম উঠলো প্রায় আড়াই হাজার টাকা

    বরগুনায় এক ইলিশের দাম উঠলো প্রায় আড়াই হাজার টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় স্থানীয় নদীর এক কেজি ৬শ’ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ দুই হাজার ৪শ’ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বরগুনা পৌর মাছ বাজারে এমন সাইজের একাধিক ইলিশ বিক্রি করতে দেখা যায়। মাছগুলো স্থানীয় বিষখালী নদীতে ধরা পড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

    বরগুনা পৌর মাছ বাজারে খুচরা মাছ ব্যবসায়ী রাসেল বলেন, পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের এক জেলে বড় সাইজের তিনটি রাজা ইলিশ বাজারে নিয়ে আসেন এবং পাইকারি দরে বিক্রি করেন। এর মধ্যে দু’টি ইলিশের ওজন এক কেজি ৬শ’ গ্রাম। তিনি জানান, দীর্ঘ দিন পর স্থানীয় বিষখালী ও পায়রা নদীতে বড় সাইজের ইলিশের দেখা মিলছে। আগামী দিনে আরও অধিক পরিমাণে বড় ইলিশের দেখা মিলবে বলে প্রত্যাশা করি।

    পাইকারি মাছ ব্যবসায়ী ছগির হোসেন বলেন, ইলিশের নিষেধাজ্ঞা সফলভাবে পালন করায় বরগুনার স্থানীয় নদীগুলোতে বড় ইলিশের সংখ্যা এক সপ্তাহ যাবত বেড়ে গেছে। বাজারে ১ কেজি ৪শ’ থেকে শুরু করে ৭শ’ গ্রাম ওজনের প্রচুর পরিমাণ ইলিশ মাছে রয়েছে। তিনি আরও বলেন, ১ কেজি বড় ইলিশ ১৫শ’ থেকে ১৭শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তবে ছোট ইলিশের ক্ষেত্রে ৩শ’ থেকে শুরু করে ১২শ’ টাকা পর্যন্ত দাম নির্ধারণ করেছেন স্থানীয় পাইকারি মাছ বিক্রেতারা।

    বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ইলিশ ধরায় নিষেধাজ্ঞা সফলভাবে সম্পূর্ণ হওয়ায় নদীতে রাজা ইলিশ ধরা পড়ছে। তিনি আরও বলেন, গত অভিযানগুলো সফলভাবে পরিচালনা হওয়ায় নদীতে বর্তমানে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ