ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • আমতলীতে যান্ত্রিকযান থ্রি-হুইলার শ্রমিক ইউনিয়নের নির্বাচন

    আমতলীতে যান্ত্রিকযান থ্রি-হুইলার শ্রমিক ইউনিয়নের নির্বাচন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ পাঁচ বছর পরে আগামী ৫ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে বরগুনা জেলা যান্ত্রিকযান থ্রিহুইলার শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে পোষ্টার ব্যানারে ছেয়ে গেছে বরগুনা জেলা ও আমতলী সহ বিভিন্ন স্টেশন। প্রচার প্রচারণায় প্রাার্থীরা ব্যাস্ত সময় পাড় করছেন। নির্বাচনে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠিতা সভাপতি মো.  জহিরুল ইসলাম খোকন মৃধা, সহ সভাপতি মোঃ নিজাম হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ করিমুল হাসান ও কোষাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান।

    আগামী ৫ মার্চ আমতলীর আব্দুল্লাহ সুপার মার্কেটে সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪  টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

    এ নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মোঃ আলমগীর হোসেন প্যাদা (তালা) মার্কা, মোঃ কাওছার মৃদা (ছাতা) মার্কা, মোঃ মোস্তাফা কামাল (দেয়াল ঘড়ি) মার্কা। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন, গাজী মোঃ লিটন (জগ) মার্কা এবং মোঃ মহিউদ্দিন মিলন গাজী (মোরগ) মার্কা।

    লাইন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ জাহিদুল ইসলাম জাহিদ মৃধা (ঘোড়া) মার্কা, মোঃ আল আমিন (কাপ-পিরিচ) মার্কা। প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ নজরুল ইসলাম (টেলিভিশন) মার্কা, মোঃ ছালাম মাতুব্বর (আম) মার্কা, মোঃ দেলোয়ার হোসেন (পাখী) মার্কা।

    দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মোঃ আবুল হোসেন গাজী (রিক্সা) মার্কা, আব্দুস সালাম (বই) মার্কা। উক্ত নির্বাচনে মোট ভোটার সংখ্যা - ৪৭১ জন।

    এবিষয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি  মো. জহিরুল ইসলাম খোকন মৃধা বলেন, এ নির্বাচন একটি প্রতিযোগিতা মূলক নির্বাচন, এই নির্বাচনে যারা সাধারণ ভোটারদের ভোটে নির্বাচিত হবেন তাড়াই আগামী তিন বছর সংগঠনের উন্নয়নে কাজ করবেন। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ