ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • গন্ধ শুঁকে করোনা শনাক্ত করবে মৌমাছি

    গন্ধ শুঁকে করোনা শনাক্ত করবে মৌমাছি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা পরীক্ষার সময় কমাতে এক ভিন্ন পন্থা অবলম্বন করলেন বিজ্ঞানীরা। মৌমাছি দিয়ে স্বল্প সময়ে করোনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়া যাবে বলে জানিয়েছেন গবেষকরা। এ পদ্ধতিতে নমুনা সংগ্রহের প্রায় সঙ্গে সঙ্গেই পরীক্ষার ফল জানা যাবে।

    ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস ইনসাইডার ইন্ডিয়ার বরাতে জানা যায়, নেদারল্যান্ডসের এক দল গবেষক দাবি করছেন, মৌমাছিদের ঘ্রাণশক্তি প্রবল হওয়ায় করোনা শনাক্তের ক্ষেত্রে এটাকেই কাজে লাগিয়েছেন তারা। ১৫০ মৌমাছিকে রীতিমতো এর জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নেদারল্যান্ডসের ওয়াজেনিনজেন বিশ্ববিদ্যালয়ের জৈব-পশু-চিকিৎসা গবেষণাগারে।

    ভাইরাস-বিদ্যার অধ্যাপক উইম ভ্যান দের পোয়েল বলেছেন, করোনা পজিটিভ এবং কোভিড নেগেটিভ ব্যক্তিদের থেকে প্রথমে লালারসের নমুনা সংগ্রহ করেন তারা। প্রতি বার ওই মৌমাছিদের করোনা পজিটিভ ব্যক্তির থেকে সংগৃহীত নমুনার সংস্পর্শে এনেই তাদের চিনি যুক্ত পানি খেতে দেওয়া হয়। এতে দেখা করোনা আক্রান্ত ব্যক্তিদের নমুনার গন্ধ নেওয়ার পর চিনিযুক্ত পানিতে তাদের শুঁড় বাড়িয়ে দিয়েছে।

    কিন্তু করোনা নেগেটিভ ব্যক্তিদের নমুনা নেওয়ার পর মৌমাছিরা এমনটা করে না।

    এই পদ্ধতিতে ওই প্রশিক্ষিত মৌমাছিদের সংস্পর্শে নমুনা আনলে তারা প্রবোসিস বার করছে কি না তা দেখেই বোঝা সম্ভব ওই ব্যক্তির মধ্যে সংক্রমণ রয়েছে কি না।


    গবেষকেরা বলছেন, প্রচলিত উপায়ে করোনা শনাক্তে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন সময় লেগে যায়। তবে প্রশিক্ষণপ্রাপ্ত মৌমাছি দিয়ে শনাক্ত করলে কয়েক সেকেন্ডেই ফলাফল পাওয়া যায়। এটি খুবই ব্যয়সাশ্রয়ী ও কার্যকর একটি প্রক্রিয়া। তাৎক্ষণিকভাবে ফল হাতে পাওয়া যায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ