ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ভান্ডারিয়ায় জাতীয় ভোটার দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

    ভান্ডারিয়ায় জাতীয় ভোটার দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কর্মকর্তার যৌথ উদ্যোগে চতুর্থ জাতীয় ভোটার দিবস এবং উপজেলা প্রশাসনের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযথ মর্যাদায় উদ্যাপন উপলক্ষে স্থানীয় সরকার পতিষ্ঠানের পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়।

    জাতীয় ভোটার দিবস পালন  উপলক্ষে “মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” এ শ্লোগানকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে  উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, জাতীয় পার্টি  জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো.গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু, নির্বাচন অফিসার মো. ইউসুব হারুন, ভান্ডারিয়ায় থানার উপ-পরিদর্শক(এস.আই) মো.ফারুক হোসেন প্রমুখ। পরে নির্বাচন অফিসার মো. ইউসুব হারুন কিছু নতুন ভোটারের হাতে ভোটার আইডি কার্ড  তুলে দেন।

    একই সভা কক্ষে পৃথক ভাবে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযথ মর্যাদায় উদ্যাপন উপলক্ষে স্থানীয় সরকার পতিষ্ঠানের সভা উদ্যাপন উপলক্ষে প্রশাসনের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ