ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • মঠবাড়িয়ায় বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা

    মঠবাড়িয়ায় বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় সেলিম হাওলাদার নামে এক বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার এক সপ্তাহ পার হলেও পুলিশ ছিনতাইকারিদের সনাক্ত করতে পারেনি। হামলার শিকার সেলিম হাওলাদার মঠবাড়িয়া থানার সামনে ওষুধ ও বিকাশ ব্যবসা করে আসেছে।

    আহত সেলিম হাওলাদার জানান, প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির কাছাকাছি উপজেলার গুলিশাখালী রোডস্থ মুন্সি বাড়ির সামনে পৌছলে ওৎ পেতে থাকা মুখোশধারী ৪-৫ জন দূর্বৃত্ত তার মুখ চেপে ধরে এলোপাথারী পিটিয়ে সাথে থাকা ৩ লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে তিনি স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমিক চিকিৎসা নেন।

    এ ঘটনায় তিনি ঘটনায় পরের দিন অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেও মঙ্গলবার (১মার্চ) দুপুরে বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, দুর্বৃত্তদের সনাক্ত ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ