ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • পিরোজপুরে ২৬ শহীদ পরিবারকে পুলিশ সম্মাননা

    পিরোজপুরে ২৬ শহীদ পরিবারকে পুলিশ সম্মাননা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের দেশ প্রেম ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে স্মরণসভায় ২৬ পরিবারকে সম্মাননা প্রদান করা হয়েছে। 

    মঙ্গলবার (০১ মার্চ) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের এ সম্মাননা প্রদান করা হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের (পুলিশ সুপার) কমান্ড্যান্ট মোঃ নাজিমুল হক। 

    অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন পিপিএম সেবা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিবিআই পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম এম তানভীর।

    এ সময় বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ ও কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী ২৬ পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সম্মাননা হিসেবে ২০২১ সালে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী ৩ পুলিশ সদস্যের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা, ক্রেষ্ট, সনদপত্র ও ২০২০ সালের আগে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী ২৩ পুলিশ সদস্যর পরিবারের সদস্যদের বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

    এর আগে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপারসহ পুলিশের অন্যান্যরা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ