ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • ঝালকাঠি কালেক্টরেট কর্মচারীদের দিনব্যাপী কর্মবিরতি

    ঝালকাঠি কালেক্টরেট কর্মচারীদের দিনব্যাপী কর্মবিরতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পদোন্নতি ও গ্রেড পরিবর্তনসহ বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে কালেক্টরেট সহকারী সমিতি (বাকসাস) দিনব্যাপী কর্মবিরতি কর্মসূচি চলছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে জেলা প্রশাসক কার্যালয়ে কর্মবিরতি শুরু করেন কর্মচারীরা। এতে স্থবির হয়ে পড়ে জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার ও ভূমি কার্যালয়ের কার্যক্রম। অনেকেই জরুরী কাজে এসে কর্মবিরতি দেখে ফিরে যান। 

    কালেক্টরেট কর্মচারীরা জানান, সচিবালয়, নির্বাচন কমিশন, কৃষি বিভাগ, পিএসসি ও মন্ত্রণালয়ের সংযুক্ত বিভাগগুলোতে ১৬ তম গ্রেডে যোগদান করে ৫ বছরের মধ্যে পদোন্নতি পেয়ে যান। অথচ কালেক্টরেট সহকারী তৃতীয় শ্রেণির কর্মচারীরা চাকরির শেষ বেলায় এসেও পদোন্নতি পায় না। 

    এ সময় বক্তব্য দেন বাকসাস’র সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সুপার মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখার প্রধান সহকারী মো. আনিসুর রহমান ও শহিদুল ইসলাম সাগর। বক্তারা বলেন, তাদের এ দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ