ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ভান্ডারিয়ায় শহীদ কাজী দেলোয়ারের শাহাদাৎ বার্ষিকী

    ভান্ডারিয়ায় শহীদ কাজী দেলোয়ারের শাহাদাৎ বার্ষিকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শহীদ ইব্রাহীম সেলিম ও কাজী দেলোয়ার এর ৩৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শহীদ কাজী দেলোয়ারের গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়ায় উত্তর পৈকখালী নিজ বাড়ি শহীদ কাজী দেলোয়ার স্মৃতি দুঃস্থ্য শিশুকল্যান প্রতিষ্ঠান প্রাঙ্গনে কোরআন খানি, আলোচনা সভা, দোয়া মিলাদ ও বিশেষ ভোজের আয়োজন করা হয়।

    এছাড়াও পটুয়াখালির বাউফলে শহীদ ইব্রাহীম সেলিমের গ্রামের বাড়ি কোরআন খানি, আলোচনা, দোয়া মিলাদ অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা জিয়াউল হক ফারুকী।

    দিবসটি উপলক্ষে ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামী লীগ অঙ্গসংগঠনের উদ্যোগে সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন শহীদ দেলোয়ার স্মৃতিস্তম্ভে পুস্তস্তবক অর্পণ ও উপজেলা দলীয় কার্যালয়ে আলোচন ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার।

       উল্লেখ্য; ১৯৮৪ সালের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে মিছিলে নেতৃত্বদানকারী ঢাকা বিশ্ব বিদ্যালরেয়র এ দুই মেধাবী ছাত্র  ইব্রহীম সেলিম ও কাজী দেলোয়ার ঢাকার  ফুলবাড়িয়ায় পুলিশের ট্রাক চাপায় শাহাদাৎ বরণ করেণ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ