ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মঠবাড়িয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

    মঠবাড়িয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় সৌদি প্রবাসী শহিদুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। রোববার রাতে ওই প্রবাসী বাদী হয়ে বাহাদুর ও ফজলু এবং অজ্ঞাত ৭ জনকে আসামী করে মামলা করেন। বাহাদুর (৪০) উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রামের নূর মোহাম্মদ মাতুব্বরের ছেলে ও ফজলুল হক (৬০) একই এলাকার মৃত মোতাহার আলী হাওলাদারের ছেলে। মামলায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ১৮ লক্ষ ৬৫ হাজার টাকা লুন্ঠনের অভিযোগ আনা হয়েছে। প্রবাসী শহিদুল ইসলাম উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রামের মৃত আঃ মজিদ মিয়ার পুত্র।

    ভুক্তভোগী পরিবারের দাবি, পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দল পরিবারের ৭ সদস্যের মধ্যে ৬ জনকে জিম্মি করে দুই হাত পিছমোড়া করে বেঁধে মারধর করে। ডাকাত দল চলে যাওয়ার পর ৯ বছরের শিশু তাদের হাতের বাঁধন খুলে দিলে ডাকচিৎকারে স্থানীয়রা জড়ো হতে থাকে।

    মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহীম, অফিসার ইনচার্জ মুহাঃ নুরুল ইসলাম বাদল, ইন্সপেক্টর (তদন্ত) আঃ হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নুরুল ইসলাম বাদল মামলার সত্যতা নিশ্চিত করে জানান, বাহাদুর ও ফজলুল হকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসামীরে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ