ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • ঝালকাঠি জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

    ঝালকাঠি জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠি জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ঝালকাঠি পুলিশ লাইন্সে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান।

    পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহ, জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহআলম,  সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার ও প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান। এসময় বরিশাল বিভাগের বিভিন্ন জেলার পুলিশ সুপারগণ, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধরা উপস্থিত ছিলেন।

    ক্রীড়া প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টে তিন শতাধিক পুলিশ সদস্য ও কর্মকর্তারা অংশ নেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান। পুরস্কার বিতরণ শেষে বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন, খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে যুব সমাজ মাদক ও নেশা থেকে দুরে থাকতে পারে। এজন্য আমাদের বেশি বেশি খেলাধুলার আয়োজন করা প্রয়োজন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ